Responsive Ad Slot

Showing posts with label পদার্থবিজ্ঞান. Show all posts
Showing posts with label পদার্থবিজ্ঞান. Show all posts

বিগ ব্যাং, ব্ল্যাকহােল এবং মহাবিশ্বের বিবর্তন-০৩

No comments

Tuesday, 3 December 2024

সময় পার হবার সাথে সাথে গ্যালাক্সিতে উপস্থিত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস মহাকর্ষের টানে গুটিয়ে গিয়ে ছােট ছােট আলাদা মেঘ গঠন করে। এই মেঘ সঙ্কুচিত হলে এর মধ্যে থাকা পরমাণু একে অপরের সাথে সংঘর্ষ করে করে গ্যাসের তাপমাত্রা বাড়িয়ে দেয়। একসময় এর তাপমাত্রা বেড়ে গিয়ে এতে নিউক্লিয়ার ফিউশন (সংযােজন) বিক্রিয়া শুরু হয়। এই ফিউশনের ফলে হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়। নিয়ন্ত্রিত উপায়ে বিস্ফোরিত একটি হাইড্রোজেন বােমার মতাে এই বিক্রিয়ায় নিঃসৃত তাপের কারণেই একটি নক্ষত্র উজ্জ্বল হয়। এই বাড়তি তাপ গ্যাসের চাপও (বাইরের দিকে বাড়িয়ে তােলে। একসময় এই চাপ মহাকর্ষীয় টানের (যা কাজ করে ভেতরের দিকে, ঘটাতে চায় সঙ্কোচন) সাথে সেয়ানে সেয়ানে লড়তে পারে। এর ফলে গ্যাসের সঙ্কোচন বন্ধ হয়। এভাবেই এই মেঘ। আমাদের সূর্যের মতাে নক্ষত্রে পরিণত হয়। এরা হাইড্রোজেন গ্যাস জ্বালিয়ে হিলিয়ামে রূপান্তরিত করে, বিকিরণ করে তাপ ও আলাে । এর উদাহরণ অনেকটা বেলুনের মতাে-ভেতরে থাকা বাতাসের বাইরের দিকের প্রসারণ চাপ এবং বেলুনের রাবারের নিজস্ব টান (যা বেলুনকে ছােট করে ফেলতে চায়) একে অপরকে স্থির রাখে।

উত্তপ্ত গ্যাসের মেঘ একবার নক্ষত্র হয়ে গেলে তা বহু দিন ধরে স্থিতিশীল থাকে। এ অবস্থায় নিউক্লিয়ার বিক্রিয়ার তাপ ও মহাকর্ষীয় টান একে অপরকে ধরে রাখে। কিন্তু একসময় নক্ষত্রের হাইড্রোজেন ও অন্যান্য নিউক্লিয়ার জ্বালানি ফুরিয়ে যায়। মজার ব্যাপার হলাে, শুরুতে একটি নক্ষত্রের যত বেশি পরিমাণ ভর থাকে, এটি তত তাড়াতাড়ি জ্বালানি ফুরিয়ে ফেলে। এর কারণ হচ্ছে, একটি নক্ষত্রের যত বেশি ভর থাকে এর মহাকর্ষীয় টানের সাথে ভারসাম্যে থাকতে একে তত বেশি উত্তপ্ত হতে হয় । আর নক্ষত্রটি যত বেশি উত্তপ্ত হবে তত দ্রুত গতিতে এর মধ্যে নিউক্লিয়ার বিক্রিয়া হবে এবং তত দ্রুত এর জ্বালানি শেষ হবে। আমাদের সূর্যের কাছে যে জ্বালানি আছে তা দিয়ে এটি সম্ভবত আরও প্রায় পাঁচ বিলিয়ন (পাঁচশ কোটি) বছর চলতে পারবে । কিন্তু আরও বেশি ভরের নক্ষত্ররা একশ মিলিয়ন (দশ কোটি) বছরের মধ্যেও জ্বালানি ফুরিয়ে ফেলতে পারে। এই সময়টি আমাদের মহাবিশ্বের বয়সের তুলনায় অনেক ছােট্ট । | জ্বালানি শেষ হয়ে গেলে নক্ষত্রটি আবার ঠাণ্ডা হতে শুরু করে । মহাকর্ষ। আবার বিজয়ী হয়। শুরু হয় সঙ্কোচন। এর ফলে পরমাণুরা একে অপরের সাথে জড়িয়ে যায়। এর ফলে নক্ষত্রটি আবার উত্তপ্ত হতে থাকে । উত্তাপ আরও বাড়লে এবার এতে হিলিয়াম থেকে আরও ভারী মৌল যেমন কার্বন বা অক্সিজেন উৎপন্ন হবে। এরপর কী হবে তা পুরােপুরি স্পষ্ট নয়। কিন্তু খুব সম্ভব, এর কেন্দ্রীয় অঞ্চল গুটিয়ে গিয়ে অতি ঘন অবস্থা যেমন ব্ল্যাকহােল বা কৃষ্ণ গহ্বর তৈরি করবে। ব্ল্যাকহােল শব্দটা নতুন।

আমেরিকান বিজ্ঞানী জন হুইলার ১৯৬৯ সালে শব্দটি তৈরি করেন। এর মাধ্যমে তিনি অন্তত দুই শ বছর আগের একটি ধারণার চিত্র তুলে ধরেন। এটা সেই সময়ের কথা যখন আলাে সম্পর্কে দুটো তত্ত্ব ছিল। একটি মত ছিল নিউটনের পছন্দনীয়। এই মত অনুসারে, আলাে কণা দিয়ে তৈরি ।। আরেকটি মতের বক্তব্য ছিল, আলাে তৈরি তরঙ্গ দিয়ে। এখন আমরা জানি, দুটো তত্ত্বই সঠিক। নবম অধ্যায়ে আমরা দেখব, কোয়ান্টাম মেকানিক্সের কণা-তরঙ্গের দ্বৈততায় (দ্বিমুখী আচরণ) আলােকে কণা ও তরঙ্গ দুই-ই মনে করা যায়। কণা ও তরঙ্গের ধারণাগুলাে আমরাই বানিয়েছি, এমন না যে। প্রকৃতির সব ঘটনা এর কোনাে একটির মতাে হতেই হবে। | আলােকে তরঙ্গ ধরে নিলে এটি মহাকর্ষের প্রভাবে কীভাবে কাজ করবে তা বােঝা যাচ্ছিল না। কিন্তু আলােকে যদি আমরা কণায় তৈরি মনে করি, তাহলে এই কণারা কামানের গােলা, রকেট বা গ্রহদের মতােই মহাকর্ষ দ্বারা আকৃষ্ট হবে বলে আশা করা যায়। যেমন একটি কামানের গােলাকে পৃথিবীর বা কোনাে নক্ষত্রের পৃষ্ঠ থেকে ওপরে ছুড়লে (নিচের ছবিতে দেখুন) একসময় এটি থেমে যাবে। এরপর এটি আবার নিচে নামতে থাকবে। তবে একে একটি নির্দিষ্ট বেগের চেয়ে জোরে ছুড়ে মারলে ভিন্ন | কিছু ঘটবে (এটি আর ফিরে আসবে না)। এই নূ্যনতম বেগকে বলে মুক্তি বেগ । কোনাে নক্ষত্রের মুক্তি বেগ নির্ভর করে এর মহাকর্ষী টানের ওপর । ভর বেশি হলে মুক্তি বেগের মানও হয় বেশি। একসময় মানুষ ভাবত আলাের গতি হলাে অসীম। এর ফলে মহাকর্ষ একে কিছুতেই থামাতে পারবে না। কিন্তু রােমা সাহেব আলাের নির্দিষ্ট গতির কথা আবিষ্কার করলে বােঝা গেল, এর ওপর মহাকর্ষের প্রভাব থাকতেও পারে। নক্ষত্রের ভর যথেষ্ট বেশি হলে আলাের বেগও হবে এর মুক্তি বেগের চেয়ে কম । ফলে নক্ষত্র থেকে বের হওয়া যেকোনাে আলাে আবার এতেই ফিরে আসবে।

এই অনুমানের ওপর ভিত্তি করে ক্যামব্রিজের শিক্ষক জন মিচেল ১৭৮৩ সালে একটি গবেষণাপত্র প্রকাশ করেন। এটি লন্ডনের ফিলােসফিক্যাল ট্রানজেকশন অব দি রয়েল সােসাইটি জার্নালে প্রকাশিত হয়। এতে তিনি বলেন যে একটি নক্ষত্র যথেষ্ট আঁটসাঁট (আকারে ছােট) ও বেশি ভরবিশিষ্ট হলে এর শক্তিশালী মহাকর্ষের কারণে এর ভেতর থেকে আলাে বের হয়ে আসতে পারবে না । এর পৃষ্ঠ থেকে বের হওয়া যেকোনাে আলাে বেশি দূর যাবার আগেই এটার মহাকর্ষ তাকে টেনে ভেতরে নিয়ে আসবে। এ ধরনের বস্তুদেরকে এখন আমরা ব্ল্যাকহােল বা কৃষ্ণগহ্বর বলি, কারণ এরা আসলেই তাই: মহাশূন্যের কালাে শূন্যতা ।

নক্ষত্র সম্পর্কে এমন কিছু অজানা তথ্য !

No comments

Wednesday, 22 April 2020

রাতের বেলা নীল আকাশে অসংখ্য আলোর বিন্দু মিটমিট করতে দেখা যায়। আমরা এগুলোকে তারকা বা নক্ষত্র বলে থাকি। যদিও দেখতে বিন্দুর মত,কিন্তু কিছু তারকার ভর সূর্যের চেয়েও হাজারগুণ বেশি। যাইহোক,এখন আমরা নক্ষত্র নিয়ে কিছু তথ্য জানব যেগুলো আমাদের অনেকের কাছেই অজানা। মূলত তারকা হচ্ছে জ্বলন্ত অগ্নিপিন্ড যা গ্যাস এবং ধূলিকণা দিয়ে গঠিত। বিজ্ঞানীদের ধারণা,এক মহাবিস্ফোরণের মাধ্যমে এদের সৃষ্টি হয়েছে। এসব নক্ষত্র সৃষ্টির শুরুতে মহাকাশের বিশাল অঞ্চল জুড়ে ছিল শীতল হাইড্রোজেন,হিলিয়ামসহ অন্যান্য পরমাণু এবং এদেরকে ধূলিমেঘ বলে। ধূলিমেঘের প্রায় ৭৫% হাইড্রোজেন, ২৪% হিলিয়াম এবং কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন সহ অন্যান্য গ্যাস ১% ছিলযাইহোক,এসব নক্ষত্রেরও মৃত্যু ঘটে। আমরা জানি, প্রত্যেকটি বস্তু চালনা করার জন্য শক্তির প্রয়োজন হয়। আর এসব শক্তি সরবরাহের জন্য আমরা খাবার খাই, যান্ত্রিক মেশিনে পেট্রোল,ডিজেল ইত্যাদির প্রয়োজন হয়। তেমনি নক্ষত্রের শক্তি সরবরাহ করে হাইড্রোজেননক্ষত্রের দুইটি অংশ থাকে। একটি মূল অংশ বা ভিতরের অংশ যাকে কোর বলে এবং অপরটি বাইরের অংশ। ভিতরের অংশের তাপমাত্রা যদিও এক কোটি ডিগ্রি সেলসিয়াসের বেশি,কিন্তু বাইরের অংশের তাপমাত্রা মাত্র কয়েক হাজার ডিগ্রী সেলসিয়াসবাইরের তাপমাত্রা কম হওয়ায় সেখানে ফিউশন বিক্রিয়া ঘটে না। ভিতরের অংশের ফিউশন বিক্রিয়া শেষ হলে কোরে উৎপন্ন বহির্মুখী চাপ কমতে থাকে এবং মহাকর্ষীয় আকর্ষণ বলের কারণে সংকোচন বাড়তে থাকে। অর্থাৎ আকর্ষণ বল প্রাধাণ্য লাভ করে এবং কোরের সংকোচন চলতে থাকে। 
যে সমস্ত নক্ষত্রের ভর কম,হাইড্রোজেন জ্বালানি কমে গেলে সংকোচনের কারণে মূল অংশের ঘনত্ব এবং তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বাইরের অংশে প্রসারণ ঘটে। তবে মূল অংশের তাপমাত্রা আহামরি বৃদ্ধি পায় না। বাইরের তাপমাত্রা কমে যাওয়ায় তারকার পৃষ্ঠ থেকে নির্গত বিকিরণ লালচে দেখায় যাকে রক্তিম দৈত্য বলে। আস্তে আস্তে এর বাইরের আবরণ ভেঙ্গে যায় যাকে শ্বেত বামন বলে। শ্বেত বামন তারকার উজ্জ্বলতা কমতে কমতে একসময় কালো বামনে পরিণত হয় এবং মৃত্যু ঘটে।
কিন্তু যে সমস্ত নক্ষত্রের ভর অনেক বেশি,হাইড্রোজেন জ্বালানি কমে গেলে সংকোচন অনেক বেশি ঘটে এবং তাপমাত্রা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়। এ ক্ষেত্রে তাপমাত্রা প্রায় ১০ কোটি ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি পৌঁছায় এবং হিলিয়াম নিউক্লিয়াসে ফিউশন বিক্রিয়া শুরু হয়। তখন তিনটি হিলিয়াম নিউক্লিয়াস ফিউশন বিক্রিয়ার মাধ্যমে কার্বন নিউক্লিয়াস গঠন করে এবং প্রচুর শক্তি নির্গত হয়। তখন কোরের ভিতরের চাপ বৃদ্ধি পায় এবং বাইরের আবরণে বিস্তার লাভ করে এবং প্রসারণ লাভ করে। তারকাও আস্তে আস্তে উজ্জ্বল হয়। বাইরের অংশের তাপমাত্রাও একসময় কমে যায় এবং তারকা লালচে হয়ে যায়। এ অবস্থায় তারকাকে বলা হয় রক্তিম দৈত্য বা অতি রক্তিম দৈত্য তারকাসূর্য যখন হাইড্রোজেন জ্বালানি শেষ করে এই ধাপে পৌঁছবে তখন সূর্যের আকার এতটা বেড়ে যাবে যে,বুধ,শুক্র,পৃথিবী এবং মঙ্গলগ্রহও গ্রাস করে ফেলবে। বিজ্ঞানীদের ধারণা মতে, এই অবস্থা সৃষ্টি হতে এখনও ৬০০ কোটি বছর দেরি আছে।

ইউরোপাঃ বরফে ঢাকা উপগ্রহ আর তার গভীর সমুদ্র

No comments

Sunday, 19 April 2020

গ্যানিমেড আর ক্যালিস্টোদের মত ইউরোপাও বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ। জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলেই এই উপগ্রহগুলো প্রথম আবিষ্কার করেন। বৃহস্পতির এই চার ছানার মধ্যে ইউরোপাই হচ্ছে সবচেয়ে ছোট। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই ইউরোপাই সৌরজগতের সবচেয়ে কৌতূহলোদ্দীপক উপগ্রহগুলোর মধ্যে একটি।

ইউরোপার উপরিভাগ অর্থাৎ পৃষ্ঠতলের প্রায় পুরোটাই বরফের একটি আবরণে আচ্ছাদিত। তবে বিজ্ঞানীদের ধারণা, এই বরফের আবরণের নিচেই রয়েছে বিশাল মহাসাগর। বরফের আবরণের কারণেই ইউরোপাকে সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহের চেয়ে অনেক বেশি উজ্জ্বল দেখায়। শেষবার ২০১৩ সালে এই উপগ্রহে পানির উপস্থিতি চিহ্নিত করা হয়। যদিও এরপর আজ   পর্যন্ত এমন পর্যবেক্ষণের আর পুনরাবৃত্তি দেখা যায়নি।

অনেক মহাকাশযানই ইউরোপার পাশ দিয়ে পরিভ্রমণ করেছে (যথা: পায়োনিয়ার ১০ এবং ১১, সত্তর এর দশকে ভয়েজার ১ এবং ২)। ১৯৯৫ থেকে ২০০৩ এর মধ্যবর্তী সময়ে ‘গ্যালিলিও’ নামের মহাকাশযানটি বৃহস্পতি এবং এর উপগ্রহগুলোতে দির্ঘ মিশন চালিয়েছে। এছাড়া নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি উভয়ই ২০৩০ সালের মধ্যে ইউরোপার উপর আরেকটি মিশন চালানোর প্রতিশ্রুতি দিয়েছে।

একনজরে ইউরোপা
বয়স: বৃহস্পতি গ্রহের মতই ইউরোপার আনুমানিক বয়স প্রায় সাড়ে চারশত কোটি বছর।
সূর্য থেকে দূরত্ব: ইউরোপা থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় সাড়ে ৪৮ কোটি মাইল (৭৮ কোটি কিলোমিটার)।
বৃহস্পতি থেকে দূরত্ব: ইউরোপা হচ্ছে জুপিটারের  ৬ষ্ঠ উপগ্রহ। জুপিটার থেকে এটির গড় দূরত্ব প্রায় ৪ লক্ষ ১৪ হাজার মাইল (৬ লক্ষ ৭০ হাজার ৯ শত কিলোমিটার)। জুপিটারকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে প্রায় সাড়ে ৩ পার্থিব-দিন। মহাকর্ষীয় শক্তির দরুন ইউরোপার মাত্র একটি পাশই বৃহস্পতির দিকে সর্বদা মুখ করে থাকে।
আকার: ইউরোপার ব্যাস প্রায় ১৯০০ মাইল (৩,১০০ কিলোমিটার)।  এটি পৃথিবীর উপগ্রহ চন্দ্রের তুলনায় ছোট কিন্তু বামুন গ্রহ প্লুটোর তুলনায় বড়। তবে এটি সবচেয়ে ছোট গ্যালিলিয়ান উপগ্রহ।
তাপমাত্রা: ইউরোপার পৃষ্ঠতলের নিরক্ষরেখার তাপমাত্রা কখনই -২৬০ ডিগ্রী ফারেনহাইটের (-১৬০ ডিগ্রী সেলসিয়াস) বেশি উঠে না। অন্যদিকে উপগ্রহের উত্তর ও দক্ষিণ মেরুতে সর্বোচ্চ তাপমাত্রা -৩৭০ ডিগ্রী ফারেনহাইট (-২২০ ডিগ্রী সেলসিয়াস)।


ইউরোপার বৈশিষ্ট্যাবলী: 

ইউরোপার সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর উচ্চ আলো প্রতিফলন ক্ষমতা। ইউরোপার বরফীয় ভূত্বকের কারণে এর এলবেডোর (আলো প্রতিফলনের মাত্রা)  পরিমাপ ০.৬৪ । যা কিনা সৌরজগতের অধিকাংশ উপগ্রহগুলির থেকে বেশি।
বিজ্ঞানীরা অনুমান করেন যে ইউরোপার উপরিতলের বয়স ২ কোটি থেকে ১৮ কোটি বছর। যা কিনা নবীন উপরিতল বলাই শ্রেয়।

গ্যালিলিও মহাকাশযানের পাঠানো ছবি এবং তথ্য মতে, ইউরোপার প্রায় পুরোটাই সিলিকেট শিলা দিয়ে গঠিত, যার কিনা পৃথিবীর মতো রয়েছে লৌহ কেন্দ্রস্থল। তবে ইউরোপার শিলা তলদেশকে আবৃত করে রেখেছে ৫০ থেকে ১০৫ মাইল পুরু বরফ অথবা পানির আস্তরণ। যা কিনা পৃথিবীতে বিরল ঘটনা।

ইউরোপার চৌম্বক বিভবের উঠতি-নামতি থেকে এক ধরণের পরিবাহীর আভাস মিলে। বিজ্ঞানীরা এটিও চিন্তা করেছেন যে, ইউরোপার পৃষ্ঠতলের নিচে গভীর মহাসাগর বিদ্যমান। এই মহাসাগরে থাকতে পারে যে কোন ধরণের প্রাণের উৎস। মহাজাগতিক প্রাণের সম্ভাবনাই ইউরোপাকে মূলত গবেষণার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ইদানীংকালে এক নতুন তত্ত্বও আবিষ্কৃত হয়েছে যাতে বলা হয়েছে ইউরোপা প্রাণ সঞ্চালনের আশ্রয়স্থল হতে পারে। ইউরোপার পৃষ্ঠতলে রয়েছে গভীর ফাটল। অনেকে বিশ্বাস করেন যে এই ফাটলগুলো হচ্ছে ইউরোপার ভূগর্ভে অবস্থিত মহাসাগরের উত্তাল প্রবাহের প্রতিফলন। এটা সম্ভব যে, ইউরোপার কক্ষপথ যখন বৃহস্পতির কাছাকাছি অবস্থান করে তখন ভূগর্ভস্থ সমুদ্রের উত্তাল প্রবাহের দরুন পানি পৃষ্ঠতলে উঠে আসার চেষ্টা করে। যদি এমনটি হয়ে থাকে তবে সমুদ্রের উচ্চতার তারতম্যের কারণে ইউরোপার উপরিভাগে ফাটল ধরে থাকতে পারে।

ইউরোপার বরফের আস্তরণ খুঁড়ে সমুদ্রের পানির নমুনা নেওয়ার প্রয়োজন নাও হতে পারে। ২০১৩ সালে নাসার হাবল স্পেস টেলিস্কোপ উপগ্রহের দক্ষিণ মেরু থেকে জলীয় বাষ্প মহাশূন্যে আনুমানিক ১২৫ মাইল (২০০ কিলোমিটার) উচ্চতায় সজোরে বেরিয়ে আসতে দেখতে পায়। এই আবিষ্কার বিজ্ঞানীদের মনে উত্তেজনার খোরাক যুগিয়েছিল। তখন তারা ভেবেছিলেন, একটি রোবোটিক উড়ন্ত মহাকাশযান এই জলীয় বাষ্প সংরক্ষণ করতে সক্ষম হবে যার ফলে ইউরোপায় অবতরণ না করেই এর অন্তর্ভাগ সম্পর্কে গবেষণা করা সম্ভব হবে। যাইহোক, পরবর্তীতে ২০১৪ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি জুড়ে এমন কোন আভাস আর পাওয়া যায়নি। গবেষকরা এর বিভিন্ন মতবাদ ব্যক্ত করেছেন। যেমন: ইউরোপা থেকে এই জলীয় বাষ্পের উদগীরন হয়তবা খুবই দুষ্কর ব্যাপার, অনেকটা পৃথিবীর ভিতর থেকে আগ্নেয়গিরির মাধ্যমে লাভা উদগীরনের মতো। অন্য আরেকটি ব্যাখ্যা হচ্ছে, পৃথিবী থেকে হাবল টেলিস্কোপের মাধ্যমে ইউরোপার সব জলীয় বাষ্প উদগীরন দেখা সম্ভব নয়।

২০১৪ সালে বিজ্ঞানীরা এটি খুঁজে পান যে, ইউরোপার বুকেও ভূগর্ভস্থ প্লেট থাকতে পারে যা কিনা সৌরজগতে একমাত্র পৃথিবীতেই রয়েছে। এই ভূগর্ভস্থ প্লেটই কোন গ্রহের জীব সঞ্চালনে ভূমিকা রাখে।



ইউরোপা: প্রাণের সঞ্চালন কি সম্ভব এখানে?                                 

হিমায়িত ভূত্বকের নিচে ভূগর্ভস্থ পানির বিচলনের কারণেই ইউরোপাকে বিজ্ঞানীরা সৌরজগতে প্রাণের অস্তিত্বের সম্ভাব্য জায়গাগুলোর মধ্যে শীর্ষে রেখেছেন। পৃথিবীর সমুদ্র গহ্বরের গভীরের ফাটলের মতই ইউরোপার হিমায়িত ভূত্বকের নিচের ফাটলকে নির্দেশ করছেন অনেক বিজ্ঞানী।

২০১৬ সালে একটি গবেষণায় বলা হয়, ইউরোপা যতটুকু হাইড্রোজেন তৈরি করে তার তুলনায় ১০ গুণ অক্সিজেন তৈরি করে, যা কিনা পৃথিবীর সাথে অনেকটাই মিলে যায়। এটি ইউরোপার সমুদ্রগুলোকে প্রাণ বাঁচিয়ে রাখার জন্য পরিবেশ বান্ধব করে তুলতে পারে। ফলে উপগ্রহটির জোয়ারের কারণে উৎপন্ন শক্তির উপর নির্ভর করে থাকতে হবে না। বরং, রাসায়নিক বিক্রিয়াই উপগ্রহের চক্র চালনায় সহায়তা করবে।

ইউরোপা নিয়ে ভবিষ্যৎ ভাবনা

২০১৩ সালে ‘ইউএস ন্যাশনাল রিসার্চ কাউন্সিল’ নাসার আন্তঃগ্রহীয় আবিষ্কার কার্যক্রমের পরবর্তী ১০ বছরের সূচি পেশ করে। ঠিক সেই সময়ই নাসা বৃহস্পতির এই বরফপূর্ণ উপগ্রহে অভিযানের সিদ্ধান্ত নেয়।



Don't Miss
© all rights reserved.
Made with by Science Tech BD