Graphics Design by Programming Point
No commentsSaturday, 7 December 2024
12/07/2024T-Shirt Design Masterclass Full Course
No comments
টি-শার্ট ডিজাইন হতে পারে আপনার Creativity প্রকাশের সুন্দর একটি মাধ্যম। তাই Ghoori Learning নিয়ে এলো এই “T-Shirt Design Masterclass” কোর্সটি যাতে আলোচনা করা হয়েছে
Adobe Illustrator এর প্রতিটি Tools নিয়ে। এই কোর্সের বৈশিষ্ট্যগুলি হল-
- বৈশিষ্ট্য ১: এই কোর্সটিতে রয়েছে T-Shirt Design-এর উপর মোট ১৬টি লেসন।
- বৈশিষ্ট্য ২: এই কোর্সে রয়েছে Adobe Illustrator এর প্রতিটি টুলস নিয়ে বিস্তারিত আলোচনা।
- বৈশিষ্ট্য ৩: কিভাবে টি-শার্ট ডিজাইন কপি করতে হয় সে সম্পর্কে আলোচনা।
- বৈশিষ্ট্য ৪: কিভাবে নতুন ডিজাইনের idea generate কর
তে হয় সে বিষয়ে আলোচনা।
Robi 10min school – ঘরে বসে Freelancing
No comments
পনি কি কখনও আপনার ৯টা থেকে ৫টার কঠিন কর্পোরেট জীবন থেকে কীভাবে বেরিয়ে আসা যায় তা ভেবে দেখেছেন? কেমন হতো যদি,আমাদের অর্থ উপার্জনের উপর আমাদের সম্পূর্ণ স্বাধীনতা থাকত? বিষয়টি ভেবে দেখার কিন্তু এখনই সময়!
প্রচলিত কর্ম-জীবনের বাইরে গিয়ে অন্যরকম কিছু ভাবা অনেকের কাছেই একটু ভয় পাবার মত মনে হতে পারে, সেই কাজটিতে যতই নতুন সম্ভাবনা এবং স্বাধীনতা থাকুক না কেন। কিন্তু আমরা যদি ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের যত ভুল ধারণা আছে সব কাটিয়ে উঠতে পারতাম তাহলে আমরা নিজেরাই নিজেদের কাজের ব্যবস্থা করে হয়ে উঠতে পারতাম নিজেদের বস! আর এভাবেই আমরা আমাদের ইচ্ছেমতো কাজ করার সুযোগ পেতাম এবং আমাদের জীবন হয়ে উঠতো আরও সহজ।
আর ঠিক এই জায়গায়ই ফ্রিল্যান্সিং আমাদের জন্য একটা দারুণ সুযোগ নিয়ে আসে। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজের কর্মসংস্থান তৈরির সুবিধা, বিভিন্ন প্রজেক্টে কাজ করার এবং প্রতিবার নতুন কিছু শেখার সুযোগ আপনি পাবেন। ফ্রিল্যান্সিং মানুষকে যেমন আর্থিক দিক দিয়ে সাবলম্বী করে ঠিক তেমনি নিজের সুবিধামতো সময়ে কাজ করার সুযোগ দেয় এবং সেই সাথে দেয় অনেক বেশি সন্তুষ্টি। ফ্রিল্যান্সিং-এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি যেকোনো জায়গা থেকে, যেকোনো সময় নিজের সুবিধামতো করা সম্ভব। কিন্তু কীভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং?
এই সব বিষয় মাথায় রেখে ফ্রিল্যান্সিং এর খুঁটিনাটি শেখাতে আমরা নিয়ে এসেছি “ঘরে বসে ফ্রিল্যান্সিং” কোর্সটি। এই কোর্সটি অনেক বেশি সহজ এবং কোর্সটিতে থাকছে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য প্রয়োজনীয় সকল বিষয়ের সম্পূর্ণ গাইডলাইন। স্কিল বিল্ডিং থেকে শুরু করে ফাইবার এবং আপওয়ার্ক এর মতো কিছু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস-এ কীভাবে নিজেকে প্রমোট করতে হয়, সবকিছুর গাইডলাইন-ই পেয়ে যাবেন কোর্সটিতে। আপনার কোর্স ইন্সট্রাক্টর জয়িতা ব্যানার্জি, যিনি TalkStory এর CEO এবং আপওয়ার্ক -এর একজন অত্যন্ত সফল ফ্রিল্যান্সার, তিনি আপনার দক্ষ ফ্রিল্যান্সার হওয়ার এই যাত্রায় আপনার পাশে থেকে আপনাকে গাইড করবেন।
কোর্সটি কাদের জন্য?
- যারা পড়াশোনার পাশাপাশি তাদের হাত খরচ চালানোর জন্য উপার্জন করতে চায়।
- যারা আর্থিক দিক দিয়ে পরনির্ভরশীলতা দূর করতে ঘরে বসে আয় করতে চায়।
- একজন সার্ভিস হোল্ডার যিনি তার কাজের পরে অবশিষ্ট সময়কে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে চায়।
- যারা খুব কম খরচেই ফ্রিল্যান্সিং শিখতে চায়।
- যারা ফ্রিল্যান্সিং-এর বেসিক বিষয়গুলি, কীভাবে প্রোফাইল এবং পোর্টফোলিও তৈরি করতে হয় এবং কীভাবে ফ্রিল্যান্সার হিসেবে আয় শুরু করা যায় তা শিখতে চায়।
কোর্সটি থেকে আপনি কী কী শিখবেন?
- ফ্রিল্যান্সার হিসেবে কীভাবে ক্যারিয়ার শুরু করবেন।
- কীভাবে নিজের দক্ষতা বৃদ্ধির জন্য প্র্যাকটিস করা প্রয়োজন।
- ফ্রিল্যান্সিং এর বেসিকস।
- কীভাবে ডিজিটাল মার্কেটিং এবং অ্যাডভার্টাইসমেন্ট করতে হয়।
- কীভাবে একটি ফ্রিল্যান্সার পোর্টফোলিও তৈরি করতে হয়।
- ক্লায়েন্ট কে হ্যান্ডেল করা এবং মার্কেটপ্লেসে গ্রাহকদের সাথে ডিল করার উপায়। ।
এই কোর্সের বৈশিষ্ট্যগুলো কী কী?
- কোর্সটি সম্পূর্ণ বাংলা ভাষায় এবং একদম বিগিনারদের জন্য খুবই উপকারী।
- ৭৮টি ভিডিও- এর সাথে ৭৩টি কুইজ এবং ৮টি চিট শীট।
- কোর্সটি আপনাকে শুধু প্রোফাইল তৈরিতেই সাহায্য করবে না বরং কীভাবে উপার্জন শুরু করতে হবে সে সম্পর্কে সঠিক গাইডলাইন- ও দিবে।
কোর্স কন্টেন্ট
Introduction
সহজ স্কিল – ০১
সহজ স্কিল – ০২
সহজ স্কিল – ০৩
সহজ স্কিল – ০৪
ইন্টারোমিডিয়েট স্কিল – ০১
ইন্টারোমিডিয়েট স্কিল – ০২
মার্কেটপ্লেস গাইডলাইন – ০১
Robi 10 min School – Facebook Marketing
No commentsTuesday, 3 December 2024
12/03/2024কেমন হতো যদি আপনি সারাদিন সোশ্যাল মিডিয়ায় বসে থেকেও উপার্জন করতে পারতেন? হ্যাঁ, আমরা এখানে ফেসবুক নিয়েই কথা বলছি। বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং-এর জন্য ফেসবুক একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তবে, ফেসবুকে অর্থোপার্জনের জন্য কারও সাহায্য ছাড়াই নিজে থেকে শুরু করাটা একটু ভয়ের কারণ মনে হতে পারে। কখনও কখনও সঠিক পণ্য কিংবা কন্টেন্ট ও অনলাইনে আপনার অবস্থান শক্ত করতে যথেষ্ট নয়। এর জন্য আপনার জানতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনার ব্র্যান্ডকে অনলাইনে প্রমোট করার কৌশল এবং ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন দিক যাতে আপনার ব্র্যান্ডকে আপনি অন্যদের থেকে আলাদা করে তুলে ধরতে পারেন। আর তাই, আপনার অনলাইন ব্র্যান্ড তৈরির এই যাত্রায় আপনাকে সাহায্য করতে টেন মিনিট স্কুল নিয়ে এলো “Facebook Marketing” কোর্স। কোর্সটি ডিজাইন করেছেন আয়মান সাদিক, সাদমান সাদিক, সালমান মুক্তাদির এবং অন্তিক মাহমুদের মতো ইন্ডাস্ট্রি এক্সপার্টরা। এই কোর্সটি ফেসবুক এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শেখার একটি সম্পূর্ণ গাইডলাইন যেখানে আপনি বিভিন্ন উদাহরণ এবং টিউটরিয়ালের মাধ্যমে ফেসবুক মার্কেটিং শিখতে পারবেন। আমরা আপনার শেখার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় এবং মজার করে তোলার চেষ্টা করেছি যাতে আপনি ফেসবুকে নিজের কন্টেন্ট তৈরি করতে পারেন এবং অল্প সময়ের মধ্যেই ফেসবুকের মাধ্যমে উপার্জন শুরু করতে পারেন। আজই এনরোল করুন এবং মাত্র ২৫ ঘণ্টায় হয়ে উঠুন ফেসবুক মার্কেটিং-এ এক্সপার্ট!
কোর্সটি কাদের জন্য?
- > যারা ফেসবুকে কনটেন্ট তৈরি করে অর্থ উপার্জন করতে চায়।
- > যারা ফেসবুকে নিজের ব্যবসা তৈরি এবং প্রচার করতে চায়।
- > যারা ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং-এ আগ্রহী।
- > কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এবং যারা ফেসবুকে নিজেদের কাস্টমার তৈরি করতে চায়।
কোর্সটি থেকে কী শিখবো?
- > একদম গোড়া থেকে শুরু করেও কীভাবে ফেসবুকে একটি পাওয়ারফুল ব্র্যান্ড তৈরি করা যায় তার উপায়।
- > বিভিন্ন প্রাসঙ্গিক এবং প্রমাণিত সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি যা আপনার অনলাইন উপস্থিতি আরও শক্ত করে তুলবে।
- > কাস্টমারদের আরও আকর্ষন করার জন্য কীভাবে সোশ্যাল মিডিয়া কনটেন্ট প্ল্যান করা যায়।
- > ফেসবুকে আরও বেশি ফলোয়ার, রিচ এবং এংগেইজমেন্ট বাড়ানোর জন্য কীভাবে আপনার কনটেন্ট প্রমোট করবেন তার প্রমাণিত স্ট্র্যাটেজি।
- > কীভাবে এমন কনটেন্ট তৈরি করা যায় যার জন্য সবাই আপনার ব্যান্ডটি নিয়ে কথা বলবে।
- > কীভাবে নতুন নতুন মানুষের কাছে পৌঁছানো যায় এবং তাদেরকে আপনার ব্র্যান্ড এর সাথে যুক্ত করা যায়।
- > ফেসবুক পোস্ট বুস্ট করার উপায়।
- > ফেসবুক অ্যাড ম্যানেজার-এর মাধ্যমে অ্যাড তৈরি করা এবং এর স্ট্র্যাটেজি।
- অনলাইন শিক্ষকতা, পোশাকের ব্র্যান্ড, ক্রিয়েটিভ কাজের প্রচার, স্টাইলিশ ব্র্যান্ডিং-সহ আরও অনেক ক্ষেত্রে ফেসবুক মার্কেটিং-এর টিপস ও ট্রিকস।
Robi 10 min School – Facebook Marketing কেন এই কোর্সটি আলাদা?
- > এই কোর্স-এর সকল উদাহরণ বাংলাদেশের প্রেক্ষাপটে দেয়া যাতে আপনি এমনভাবে ফেসবুক মাকেটিং শিখতে পারেন যা আপনার জন্য প্রাসঙ্গিক।
- > এই কোর্সের সকল ইন্সট্রাকটরই একেকজন ফেসবুক ইনফ্লুয়েন্সার যারা নিজেদের ফেসবুক মার্কেটিং-এর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইতোমধ্যেই অনলাইনে নিজেদের অবস্থান শক্ত করেছেন।
- > কোর্সটিতে থাকছে ২০ টি ভিডিও, কুইজ এবং নোটস যা আপনার শেখার প্রসেসকে আরও সহজ এবং ইন্টার্যাক্টিভ করে তুলবে।
কোর্স কন্টেন্ট
Chapter 1 : মার্কেটিং স্ট্র্যাটেজি
Chapter 2 : ক্যাম্পেইন প্ল্যানিং
Chapter 3 : কন্টেন্ট প্ল্যানিং
Chapter 4 : ফেসবুক পেজ
Chapter 5 : ফেসবুক গ্রুপ
Chapter 6 : ক্যাপশন লিখা
Chapter 7 : যেভাবে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করবেন
Chapter 8 : Mobile Photography
Chapter 9 : মোবাইল দিয়েই ভিডিও এডিটিং!
Robi 10 MS Cartoon Animation Full Course
No comments
কোর্স সম্পর্কে
আপনি যখন একটি অ্যানিমে দেখেন তখন কি আপনি এর চরিত্র এবং অ্যানিমেশন মুগ্ধ হয়ে দেখেন? আপনার কি কখনো জানতে ইচ্ছা হয়েছে কীভাবে এই ধরনের অ্যানিমেশন তৈরি করা হয়? আপনি কি ক্যারিয়ার হিসেবে অ্যানিমেশন বেছে নিতে চান অথবা আপনার স্কিলসেট বাড়ানোর জন্য অ্যানিমেশন শিখতে চান? এর একটিও যদি আপনার সাথে মিলে যায়, তাহলে এই কোর্সটি আপনার জন্যই।
Cartoon Animation
Want new cartoon drawing ideas? Enroll in Cartoon Animation Online class with 10 tutorial videos, quiz and notes.
কোর্স সম্পর্কে
আপনি যখন একটি অ্যানিমে দেখেন তখন কি আপনি এর চরিত্র এবং অ্যানিমেশন মুগ্ধ হয়ে দেখেন? আপনার কি কখনো জানতে ইচ্ছা হয়েছে কীভাবে এই ধরনের অ্যানিমেশন তৈরি করা হয়? আপনি কি ক্যারিয়ার হিসেবে অ্যানিমেশন বেছে নিতে চান অথবা আপনার স্কিলসেট বাড়ানোর জন্য অ্যানিমেশন শিখতে চান? এর একটিও যদি আপনার সাথে মিলে যায়, তাহলে এই কোর্সটি আপনার জন্যই!
আমাদের দেশে কেউ যদি অ্যানিমেশন শিখতে চায় এবং শিখতে শুরু করার কথা চিন্তা করে তাহলে তার জন্য একটা বাঁধার সৃষ্টি হয় কারণ এই বিষয়ে যত রিসোর্স পাওয়া যায় সবই ইংরেজিতে। এটি শেষ পর্যন্ত তাদের অনেককেই এই অসাধারণ স্কিলটি শেখা থেকে পিছিয়ে নিয়ে আসে। তাই সব নতুন অ্যানিমেটর এবং কার্টুনিস্টকে খুব সহজেই অ্যানিমেশন শেখায় সাহায্য করতে, টেন মিনিট স্কুল “Cartoon Animation” কোর্সটি ডিজাইন করেছে, যেখানে এই বিষয়ে সব খুঁটিনাটি শেখাবেন আমাদের সকলের প্রিয় অন্তিক মাহমুদ নিজেই!
এই কোর্সে আপনি অ্যানিমেশন শুরু করার জন্য প্রয়োজনীয় সবকিছুই শিখতে পারবেন। অ্যানিমেশন- এর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার এবং হার্ডওয়্যার থেকে শুরু করে, সাউন্ড ডিজাইন কিভাবে করা যায়, Adobe Animate এবং অন্যান্য টুলস ব্যবহার করার স্কিলস ও কৌশল এবং অ্যানিমেশন- এর খুঁটিনাটি সবই শেখানো হবে এই কোর্সে।
অন্তিক মাহমুদ তার অ্যানিমেশন স্কিল- এর জন্য বিখ্যাত এবং কন্টেন্ট ক্রিয়েটর, তিনি আপনার প্রতিভাকে বিকাশে সাহায্য করতে এই যাত্রায় আপনাকে গাইড করবেন।
আপনি যদি অ্যানিমেশন- এ আপনার ক্যারিয়ার গড়তে চান এবং আপনার সৃজনশীল প্রতিভাকে বিকশিত করতে চান তবে এখনই Enroll করুন কোর্সে!
কোর্সটি কাদের জন্য?
- > আর্টিস্টিক শিক্ষার্থী যারা কার্টুন চরিত্র ডিজিটালি আঁকা শিখতে চায়।
- > যারা অ্যানিমেশন শিখতে চায়।
- > যারা একজন অ্যানিমেটর বা কার্টুনিস্ট হিসেবে তাদের ক্যারিয়ার গড়তে চায়।
- > যারা অ্যানিমেটেড সিন- এর পেছনের কাজ কীভাবে হয় তা জানতে চায়।
কোর্সটি থেকে আপনি কী কী শিখবেন?
- > অ্যানিমেশন- এর বেসিক, গ্রামার এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়।
- > কীভাবে Adobe Animate ব্যবহার করে অ্যানিমেশন তৈরি করবেন।
- > ব্লকিং, টাইমিং এবং স্পেসিং সম্পর্কে শেখানো হবে।
- > Audacity Video ব্যবহার করে বেসিক সাউন্ড ডিজাইনিং শিখতে পারবেন।
এই কোর্সের বৈশিষ্ট্যগুলো কী কী?
- > কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন তা আমাদের দেশের শিক্ষার্থীদের কাছে কঠিন না মনে হয়।
- > কোর্সটি শিক্ষার্থীদের অ্যানিমেশন শেখার যাত্রাকে সহজ করে তোলার জন্য পর্যাপ্ত গাইডলাইন এবং রিসোর্স দিয়ে ডিজাইন করা হয়েছে।
- > অন্তিক মাহমুদ, অ্যানিমেটর এবং কন্টেন্ট ক্রিয়েটর এই কোর্সের আসল আকর্ষণ, যিনি আপনাকে তার সেন্স অফ হিউমার দিয়ে খুবই সহজভাবে অ্যানিমেশন- এর সব খুঁটিনাটি শেখাবেন।





